মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪টি ডট বল খেলার ম্যাচে নির্ধারিত ওভারে কোনো রকমে ১০৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ বলে ৬১ রান করেন অধিনায়ক তাওহীদ হৃদয়। অস্ট্রেলিয়ার পক্ষে স্পেন্সার জনসন, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নেন।
১১০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভার থেকেই আগ্রাসী ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শের ঝড়ো ২৮ বলে ৬০ রানের ওপর ভর করে মাত্র ১১ ওভারে (৬৬ বল) ৭ উইকেটের বড় জয় নিশ্চিত করে সফরকারীরা। এই জয়ের ফলে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া।