Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / রংপুর / আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, নারীসহ ধরা ১৩ - Chief TV

আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, নারীসহ ধরা ১৩ - Chief TV

2026-04-16  ডেস্ক রিপোর্ট  49 views
আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, নারীসহ ধরা ১৩ - Chief TV

রংপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ নারীসহ মোট ১৩ জনকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) রাতে নগরীর শাপলা চত্বরে অবস্থিত ড্রিমল্যান্ড আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, দীর্ঘদিন ধরে গোপনে ওই আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছিল—এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরবর্তী সময় নিশ্চিত তথ্যের ওপর ভিত্তি করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করে হোটেলটির বিভিন্ন কক্ষ থেকে নারী-পুরুষসহ মোট ১৩ জনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আপত্তিকর বিভিন্ন আলামত উদ্ধার করা হয়, যা থেকে সেখানে অনৈতিক কার্যকলাপ সংঘটিত হওয়ার প্রমাণ পাওয়া গেছে।

পুলিশ কর্মকর্তারা জানান, নগরীর বিভিন্ন আবাসিক হোটেল ও গেস্ট হাউসে অবৈধ এবং অনৈতিক কার্যকলাপ রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ড্রিমল্যান্ড আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করি। সেখানে অনৈতিক কার্যকলাপের সত্যতা পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে চার নারীসহ মোট ১৩ জনকে আটক করা হয়েছে এবং কিছু আলামত জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজই তাদের আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি বা চক্রকে শনাক্তে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
 


Share: