Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / আফরিন জাহানের নতুন চমক ‘অমানুষের ভিড়ে’! - Chief TV

আফরিন জাহানের নতুন চমক ‘অমানুষের ভিড়ে’! - Chief TV

2026-06-06  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  20 views
আফরিন জাহানের নতুন চমক ‘অমানুষের ভিড়ে’! - Chief TV
সংস্কৃতি অঙ্গনে চমক দিতে আসছে বিশেষ ওয়েব ফিল্ম ‘অমানুষের ভিড়ে’। সমাজের অসঙ্গতি, প্রতারণা এবং অসৎ কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্তিশালী বার্তা নিয়ে আসছে নতুন ওয়েব ফিল্ম ‘অমানুষের ভিড়ে’। নির্মাতা হারুন রুশো পরিচালিত এই ওয়েব ফিল্মটি ৪ জুন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেয়েছে।
 
গল্পের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী আফরিন জাহান। তার সঙ্গে রয়েছেন জাহের আলভী ও মুকিত জাকারিয়া।
 
ইতোমধ্যেই প্রকাশিত পোস্টারে আফরিন জাহানের উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে।

নির্মাতা জানান, ‘অমানুষের ভিড়ে’ মূলত এমন একটি গল্প, যেখানে সমাজের ভেতরে লুকিয়ে থাকা অসততা, দুই নম্বরি এবং নানা অনৈতিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়েছে। সেই বাস্তবতার মধ্যেই উঠে এসেছে একজন সৎ মানুষের সংগ্রাম, যে বিশ্বাস করে সততা ও ন্যায়নীতির মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

সামাজিক সচেতনতামূলক এই গল্পে আফরিন জাহানকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে, যে গল্পের আবেগ ও বার্তাকে আরও শক্তিশালীভাবে দর্শকের সামনে তুলে ধরবে। সমাজের নানা বাস্তবতা এবং মানবিক মূল্যবোধের প্রশ্নকে কেন্দ্র করে নির্মিত ‘অমানুষের ভিড়ে’ দর্শকদের জন্য হতে পারে চিন্তার খোরাক জোগানো একটি প্রযোজনা।
 
৪ জুন বঙ্গ-তে মুক্তির পর ওয়েব ফিল্মটি দর্শকদের মধ্যে কেমন সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা। আফরিন জাহানের জন্য শুভ কামনা।

Share: