Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’ - জামায়াত এমপি তাহের - Chief TV

‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’ - জামায়াত এমপি তাহের - Chief TV

2026-04-30  ডেস্ক রিপোর্ট  111 views
‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’ - জামায়াত এমপি তাহের - Chief TV

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

তাহের বলেন, আমরা এখানে যারা বসে আছি, আমরা কেউ তো রাজাকার ছিলাম না, কেউ তো আল-বদর ছিলাম না। উই আর দ্য লিডারশিপ ইন জামায়াতে ইসলাম।

যদি আপনি সেভাবে মুক্তিযুদ্ধের কথা বলেন, আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা।

তিনি বলেন, আমার বাড়ি বর্ডারে। যুদ্ধের সময় যারা ইন্ডিয়াতে মাইগ্রেট হতো, তারা আমাদের উঠোনে এসে আশ্রয় নিতো। আমরা তাদের নাস্তা খাওয়াতাম।

আর সেনাবাহিনী টহল দিচ্ছে কিনা এটা পাহারা দিতাম, যখন সেনাবাহিনী টহল দূরে থাকত, আমরা তাদেরকে (যারা ইন্ডিয়াতে যেত) গাইড করতাম, তারা যেন ইন্ডিয়া পার হয়ে যেতে পারে।


Share: