Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / খেলাধুলা / আর্জেন্টিনার বেস ক্যাম্পে ১৭ হাজার কিলোমিটার সাইকেলে তিন সমর্থক - Chief TV

আর্জেন্টিনার বেস ক্যাম্পে ১৭ হাজার কিলোমিটার সাইকেলে তিন সমর্থক - Chief TV

2026-06-04  খেলাধুলা ডেস্ক  29 views
আর্জেন্টিনার বেস ক্যাম্পে ১৭ হাজার কিলোমিটার সাইকেলে তিন সমর্থক - Chief TV
প্রিয় ফুটবল দলকে সমর্থন জানাতে ভক্তদের উন্মাদনা ও আবেগ মাঝেমধ্যে সব চেনা সীমানাকে ছাড়িয়ে যায়। আর আসরটি যদি হয় ফুটবল বিশ্বকাপ, তবে সেই ভালোবাসার গভীরতা যেন রূপ নেয় অবিশ্বাস্য কোনো উপাখ্যানে।
 
ঠিক এমনই এক অভাবনীয় কাণ্ড ঘটিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন আর্জেন্টিনার তিন কট্টর সমর্থক। দীর্ঘ প্রায় ১০ মাস তথা ৩০০ দিন ধরে সাইকেল চালিয়ে ১৭ হাজার কিলোমিটারের দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা অবশেষে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের কানসাসে, যেখানে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য নিজেদের বেস ক্যাম্প করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

মিগেল সিলিও, ভিসেন্তে কনকুলিনি ও ইয়ামানদু মার্তিনেজ নামের এই তিন দুঃসাহসিক সমর্থক গত বছরের আগস্ট মাসে আর্জেন্টিনা থেকে তাদের এই স্বপ্নযাত্রা শুরু করেছিলেন। বিস্ময়কর তথ্য হলো, তারা যখন সাইকেল নিয়ে রওয়ানা হয়েছিলেন, তখনো আনুষ্ঠানিকভাবে জানা ছিল না ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার মূল বেস ক্যাম্প কোথায় হতে যাচ্ছে।
 
কেবল প্রিয় দলের পাশে থাকার তীব্র ইচ্ছা ও ভালোবাসাকে পুঁজি করে তারা একে একে ১৭টি দেশের সীমানা পেরিয়ে এই দীর্ঘ ও ক্লান্তিহীন পথ পাড়ি দিয়েছেন। বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় খেলোয়াড়দের উৎসাহ দিতেই তাদের এই অবিস্মরণীয় এবং রোমাঞ্চকর সাইকেল যাত্রা আজ ফুটবল বিশ্বে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

Share: