সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাউরাউল গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান গোলাপ সরকার (৭০) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত গোলাপ সরকার উপজেলার বিশিষ্ট ব্যক্তি প্রয়াত তফের আলী সরকারের মেজো ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৮ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, গোলাপ সরকার ছিলেন দানশীল তার বাবা তফের আলী সরকার ছিলেন তৎকালীন সময়ে এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি ও বিপুল সম্পদের মালিক। তার নিজস্ব পুকুর, বিস্তীর্ণ ধানি জমি, জায়গা-জমি, নগদ অর্থ, স্বর্ণালংকার, গরু-মহিষসহ ব্যাপক সম্পদ ছিল।
স্থানীয়দের ভাষ্যমতে, তার বাড়িতে কর্মচারী থাকত এবং তিনি ঘোড়ায় চড়ে চলাফেরা করতেন। গোলাপ সরকারের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।