Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / আবারও পেছাল বিএনপি প্রার্থীর আপিল শুনানি! - Chief TV

আবারও পেছাল বিএনপি প্রার্থীর আপিল শুনানি! - Chief TV

2026-01-26  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  220 views
আবারও পেছাল বিএনপি প্রার্থীর আপিল শুনানি! - Chief TV

মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট খারিজের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানির জন্য আগামী ২৮ জানুয়ারি দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দেওয়া রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল সংক্রান্ত আবেদনের শুনানির জন্য আজ সোমবার (২৬ জানুয়ারি) দিন নির্ধারণ করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

উল্লেখ্য, মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন করেন মুন্সীর আইনজীবী সাইফুল্লাহ আল মামুন। ওই আবেদনের ওপর গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।


Share: