Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / ব্যাংক ম্যানেজারের সঙ্গে তরুণীর ভিডিও ভাইরাল - Chief TV

ব্যাংক ম্যানেজারের সঙ্গে তরুণীর ভিডিও ভাইরাল - Chief TV

2025-11-11  ডেস্ক রিপোর্ট  237 views
ব্যাংক ম্যানেজারের সঙ্গে তরুণীর ভিডিও ভাইরাল - Chief TV

ভারতের হরিয়ানার পঞ্চকুলায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় তোলা এক ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, এক তরুণী ব্যাংকের ম্যানেজারের অফিসে ঢুকে হিন্দি গানের তালে রিল ভিডিও ধারণ করছেন।

ভিডিওতে ম্যানেজারকে নিজের ডেস্কে কাজ করতে দেখা গেলেও, তরুণী তার চারপাশে নাচছেন, গলা জড়িয়ে ধরছেন এবং একপর্যায়ে ম্যানেজারের গালে চুমু দিচ্ছেন। গানটির লিরিক্স ছিল, “সারা দিন তুম কাম করোগে তো পেয়ার কব করোগে” — অর্থাৎ, ‘দিনভর কাজ করলে ভালোবাসবে কবে?’

তবে তরুণী ওই ব্যাংকের কর্মী নাকি ম্যানেজারের পরিচিত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটি ‘নীতিন ত্যাগী’ নামের একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়, যা প্রকাশের পরপরই নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অনেকেই ঘটনাটিকে ব্যাংকের পেশাদার পরিবেশের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। এক নেটিজেন লিখেছেন, “এটা কর্মক্ষেত্রের শৃঙ্খলার প্রতি চরম অসম্মান”, আরেকজন বলেন, “ব্যাংক কর্মকর্তাদের এমন আচরণ প্রতিষ্ঠানটির ভাবমূর্তি নষ্ট করছে।”

ব্যাংক কর্তৃপক্ষ এখনো ঘটনাটির বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি, তবে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


Share: