Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / জয়পুরহাটের পাঁচবিবিতে একই রাতে জানালার গ্রিল কেটে ২ বাড়ীতে দুর্ধর্ষ চুরি

জয়পুরহাটের পাঁচবিবিতে একই রাতে জানালার গ্রিল কেটে ২ বাড়ীতে দুর্ধর্ষ চুরি

2026-05-04  জুয়েল শেখ, জয়পুরহাট প্রতিনিধি  249 views
জয়পুরহাটের পাঁচবিবিতে একই রাতে জানালার গ্রিল কেটে ২ বাড়ীতে দুর্ধর্ষ চুরি

জয়পুরহাটের পাঁচবিবিতে একই রাতে জানালার গ্রিল কেটে দুটি বাড়ীতে দূধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরেরা স্বর্ণ ও রুপার গহনা, নগদ টাকা, কাঁসার বাসন পত্র  সহ প্রায় ১৭ লক্ষ টাকার মালামাল চুরি করে।

জানা যায়, সোমবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রাম হিন্দুপাড়া গ্রামের মৃত কৈলাশ চন্দ্রের পুত্র কমল চন্দ্রের বাড়ীর জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে  চোরেরা সাড়ে তিন ভরি স্বর্ণ, গরু বিক্রয়ের নগদ ২ লক্ষ টাকা ও কাঁসার থালা বাসন নিয়ে যায়।

এছাড়া একই রাতে পৌর সভার  দমদমা মহল্লার পুরাতন অফিস সংলগ্ন পাঁচবিবি ডিগ্রী কলেজের প্রভাষক ঈশিতা আকতারের বাড়ীর জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। সেখান থেকে ১ ভরি স্বর্ণ, একটি ল্যাপটপ, ৭ ভরি রুপার গহনা ও নগদ ২০ হাজার টাকা চুরি করে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন।


Share: