Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / নীলফামারীতে ভিসা জালিয়াতি ও অনলাইন জুয়ায় জড়িত ২ জন আটক

নীলফামারীতে ভিসা জালিয়াতি ও অনলাইন জুয়ায় জড়িত ২ জন আটক

2026-05-04  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  63 views
নীলফামারীতে ভিসা জালিয়াতি ও অনলাইন জুয়ায় জড়িত ২ জন আটক

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভিসা জালিয়াতি ও অনলাইন জুয়ার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

রোববার ৩ মে পুলিশ সুপারের নির্দেশে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন ভিসা প্রতারণা ও জুয়া কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যেখানে অনলাইন ক্যাসিনো অ্যাপ, বেটিং অ্যাকাউন্ট ও ভিসা জালিয়াতির বিভিন্ন তথ্য পাওয়া গেছে।

আটককৃতরা হলো রকি  ও স্বাধীন উভয়ের পিতা আব্দুস সালাম। তারা নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর ফারাসের পাড়া এলাকার বাসিন্দা। অভিযানে তাদের নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়।

এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


Share: