Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় - Chief TV

বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় - Chief TV

2026-02-04  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  119 views
বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় - Chief TV

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও–১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কাজে ও কর্মে বিশ্বাস করে, সমালোচনায় নয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সদর উপজেলার নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, রাজনীতি করা সবার অধিকার। তবে রাজনীতির নামে মিথ্যাচার ও অন্যের গীবত করা উচিত নয়। তিনি দাবি করেন, অনেক আলেম–ওলামা, এমনকি চরমনাইয়ের পীর সাহেবও বলেছেন—জামায়াতে ইসলাম প্রকৃত ইসলামী দল নয়। তার ভাষায়, ইসলামের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং মা-বোনদের ভুল বোঝানো হচ্ছে।

সভা শেষে তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন, তাদের বিভিন্ন দাবি শোনেন এবং ঠাকুরগাঁওয়ের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির এই প্রার্থী।


Share: