Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / বিকেল থেকে পোস্টাল ভোট দিতে পারবেন প্রবাসীরা - Chief TV

বিকেল থেকে পোস্টাল ভোট দিতে পারবেন প্রবাসীরা - Chief TV

2026-01-21  ডেস্ক রিপোর্ট  269 views
বিকেল থেকে পোস্টাল ভোট দিতে পারবেন প্রবাসীরা - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিরা আজ বুধবার বিকেল ৫টা থেকে পোস্টাল ভোট প্রদান করতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) বুধবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইসির বার্তায় বলা হয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা ২১ জানুয়ারি বিকেল ৫টার পর থেকে নির্ধারিত নিয়ম অনুসরণ করে অ্যাপের মাধ্যমে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট দেওয়া শেষে পূরণ করা ব্যালটপত্র হলুদ রঙের খামে ভরে আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটবর্তী পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে।

নির্বাচন কমিশনের আরেকটি বার্তায় জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত থাকায় একজন ভোটারের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। একই সঙ্গে ভোট প্রদানের গোপনীয়তাও সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম সংশ্লিষ্ট ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, বিশ্বের ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে ইতোমধ্যে পোস্টাল ব্যালট পাঠানোর কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।


Share: