Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ - Chief TV

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ - Chief TV

2026-06-16  ডেস্ক রিপোর্ট  24 views
বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ - Chief TV
বকেয়া বেতন ও পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

শ্রমিকদের সড়ক অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ এবং বিভিন্ন গন্তব্যে যাওয়া পথচারীরা। গুরুত্বপূর্ণ এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় আশপাশের এলাকাগুলোতেও যানজট ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন পাওনা বকেয়া রয়েছে। এসব দাবির দ্রুত সমাধান না হওয়ায় তারা সড়কে নেমে আন্দোলনে বাধ্য হয়েছেন।

শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে গত মে মাসের বেতন পরিশোধ, ২০২৫ সালের ছুটির টাকা প্রদান, ডিসেম্বর ২০২৫-এর এরিয়া বিল পরিশোধ এবং নোটিশ পে-বিলের অর্থ বুঝিয়ে দেওয়া।
 
এছাড়া শ্রম আইন অনুযায়ী পরবর্তী চার মাস বা ১২০ দিনের বেতন-ভাতা পরিশোধ, সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট শতভাগ পরিশোধ এবং পাওনা আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি, মামলা, হুমকি বা ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকারও দাবি জানিয়েছেন তারা।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন শ্রমিকরা। এদিকে সড়ক অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Share: