Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / বকশীগঞ্জে মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড-chief tv

বকশীগঞ্জে মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড-chief tv

2026-07-15  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  47 views
বকশীগঞ্জে মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড-chief tv
দণ্ডপ্রাপ্ত সাজু মিয়া পৌর এলাকার উত্তর বাজার পুরাতন জেল খানা রোডের আশরাফ আলীর ছেলে। অভিযানকালে স্থানীয় সাজু মিয়া নামে এক ব্যক্তিকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। পরে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড আদেশ দেওয়া হয়। একই সঙ্গে তার কাছে থাকা মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয় ।
 
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত সাজু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছেন। মাদকের বিস্তার রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
 
 
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Share: