অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন পারফেক্ট ইলেকট্রনিক্স-এর ফাউন্ডার এন্ড সিইও গোলাম শাহরিয়ার কবীর। তাঁর হাতে সম্মাননা তুলে দেন দেশের বরেণ্য অভিনেতা মোশাররফ করিম, অভিনেতা ও পরিচালক শামীম জামান, জনপ্রিয় চলচ্চিত্র নায়ক জয় চৌধুরী এবং বিউটিকুইন ও নায়িকা আঁচল আঁখি।
এই সম্মাননা দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তিনির্ভর জীবনধারা গড়ে তোলা এবং গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য ও মানসম্পন্ন ইলেকট্রনিক্স পণ্য ও সেবা নিশ্চিত করার ক্ষেত্রে পারফেক্ট ইলেকট্রনিক্স-এর ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
সম্মাননা গ্রহণ শেষে গোলাম শাহরিয়ার কবীর বলেন,
“এই সম্মাননা শুধুমাত্র পারফেক্ট ইলেকট্রনিক্সের নয়; এটি আমাদের প্রতিটি গ্রাহক, ডিলার, পরিবেশক, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত অর্জন। আপনাদের আস্থা ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। ভবিষ্যতেও উন্নতমানের প্রযুক্তিপণ্য ও সর্বোচ্চ সেবার মাধ্যমে দেশের মানুষের জীবনকে আরও সহজ, আধুনিক ও সমৃদ্ধ করতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”
পারফেক্ট ইলেকট্রনিক্স বিশ্বাস করে, আধুনিক প্রযুক্তির পাশাপাশি সামাজিক ও মানবিক উন্নয়নে অংশগ্রহণই একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি দেশের উন্নয়ন, উদ্ভাবন এবং মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।