Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / চরভৈরবী ২ নং ওয়ার্ডে ধানের শীষের বিশাল গণসংযোগ - Chief TV

চরভৈরবী ২ নং ওয়ার্ডে ধানের শীষের বিশাল গণসংযোগ - Chief TV

2026-02-03   109 views
চরভৈরবী ২ নং ওয়ার্ডে ধানের শীষের বিশাল গণসংযোগ - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করার লক্ষ্যে চরভৈরবী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিশাল গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়।

ভুট্টো মুন্সির নেতৃত্বে এবং ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলী আখনের পরিচালনায় মেঘনা নদীর পাড় থেকে শুরু হওয়া প্রচারণা সুমতি রোড, অধিকারী বাড়ি, সর্দার বাড়ি ও টমটম ব্রিজ হয়ে আমতলীতে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং ভোটারদের হাতে লিফলেট বিতরণ করে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট প্রার্থনা করেন। ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, “উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই।”


Share: