Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / দেশের সব ব্যাংক বন্ধ থাকবে ১১ ও ১২ ফেব্রুয়ারি - Chief TV

দেশের সব ব্যাংক বন্ধ থাকবে ১১ ও ১২ ফেব্রুয়ারি - Chief TV

2026-02-01  ডেস্ক রিপোর্ট  198 views
দেশের সব ব্যাংক বন্ধ থাকবে ১১ ও ১২ ফেব্রুয়ারি - Chief TV

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এ উপলক্ষে বিশেষ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, সরকার নির্বাচনকালীন নির্বাহী আদেশে ওই দুই দিন সরকারি ছুটি ঘোষণা করায় ব্যাংকিং কার্যক্রমও সম্পূর্ণ স্থগিত থাকবে। ফলে এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন।

এর আগে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারিকে সারাদেশে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারিও ছুটি নির্ধারণ করা হয়েছে।

ফলে নির্বাচন ঘিরে টানা কয়েকদিন স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।


Share: