Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / ধানের শীষের পক্ষে বাখরপুর ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ - Chief TV

ধানের শীষের পক্ষে বাখরপুর ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ - Chief TV

2026-02-08   116 views
ধানের শীষের পক্ষে বাখরপুর ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ - Chief TV

চাঁদপুর সদরের ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নে ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাখরপুর ৩ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি পালন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

১২ নম্বর চান্দ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন মিন্টু মাঝির নেতৃত্বে পাটওয়ারী বাড়ি, গাজী বাড়ি, হাওলাদার বাড়ি, শেখ বাড়ি, ঢালী বাড়িসহ আশপাশের এলাকায় নারী-পুরুষ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে চাঁদপুর-৩ আসনের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করা হয়।

গণসংযোগে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আলম, চান্দ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিন্টু মাঝি, সাবেক সভাপতি ইউসুফ গাজী, সাবেক ছাত্রনেতা মো. মোক্তার হোসেন মাঝি, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সেলিম পাটওয়ারী, সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি মাসুদ মিজি, সহ-সভাপতি খোকন খানা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ডা. আবু জাফর, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তফা শেখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় মো. গিয়াস উদ্দিন মিন্টু মাঝি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের মূল্যবান ভোট শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের ধানের শীষ প্রতীকে দিয়ে তাকে বিজয়ী করবেন। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের সব ধরনের দুর্ভোগ লাঘবে সব সময় পাশে থাকবেন।

 
 
 

Share: