বগুড়ার ধুনট উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সাবেক সেনা সদস্য আফজাল হোসেন টগু (৭৫)–এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
নিহত আফজাল হোসেন টগু উপজেলার চিকাশী ইউনিয়নের পুরাতন চিকাশী গ্রামের মরহুম আলতাব হোসেন ভ্যালুর ছেলে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৪টার দিকে তার নিজ গ্রামে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুজ্জামান, ধুনট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ফেরদৌস আলম এবং ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) এস.এম. অমিত হাসান মাহমুদ। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। জানাজায় আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন" বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন; বগুড়া জেলা বিএনপির সদস্য ও ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মনসুর আহমেদ পাশা, ধুনট পৌর বিএনপির সভাপতি মোঃ আলিমুদ্দিন হারুন মন্ডল, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম,এ রাশেদ; চিকাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চিকাশী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল করিম সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু শেখ।