Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / ডোমারের ধরণীগঞ্জে বাস উল্টে নিহত ১, আহত ২০ - Chief TV

ডোমারের ধরণীগঞ্জে বাস উল্টে নিহত ১, আহত ২০ - Chief TV

2026-06-25  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  31 views
ডোমারের ধরণীগঞ্জে বাস উল্টে নিহত ১, আহত ২০ - Chief TV
 নীলফামারীর ডোমার উপজেলার ধরণীগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মোটরসাইকেলের ওপর পড়ে গেলে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার ধরণীগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাস চলাচলের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় বাসটি একটি মোটরসাইকেলের ওপর গিয়ে পড়লে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই চিলাহাটি এলাকার একেএম জাহাঙ্গীর বসুনিয়া ( রাসেল বসুনিয়া) নিহত হন। অপর আহত ব্যক্তি উনার স্ত্রী বলে জানা যায় ।

এদিকে বাসটি উল্টে যাওয়ার ফলে অন্তত ২০ জন যাত্রী আহত হন। স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস কর্মী ও উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের সংস্কারকাজ চললেও সেখানে পর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড বা নির্দেশনা ছিল না। ফলে চালক সময়মতো ঝুঁকিপূর্ণ অংশ সম্পর্কে ধারণা না পাওয়ায় দুর্ঘটনাটি ঘটতে পারে বলে তারা মনে করছেন।
 
একই সঙ্গে দ্রুতগতিতে যানবাহন চালানো এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকাকেও দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন স্থানীয়রা।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দারা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সড়ক সংস্কারকাজের স্থানে দৃশ্যমান সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Share: