Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চাঁদপুর / ঈশাণবালায় জামায়াত কর্মীর মায়ের জানাজায় অ্যাডভোকেট শাহজাহান মিয়া - Chief TV

ঈশাণবালায় জামায়াত কর্মীর মায়ের জানাজায় অ্যাডভোকেট শাহজাহান মিয়া - Chief TV

2026-02-17   153 views
ঈশাণবালায় জামায়াত কর্মীর মায়ের জানাজায় অ্যাডভোকেট শাহজাহান মিয়া - Chief TV

চাঁদপুর-৩ (হাইমচর) আসনের ৪নং নিলকমল ইউনিয়নের ৩নং ঈশাণবালা ওয়ার্ডের বাইতুলমাল সম্পাদক আব্দুল গফুরের মায়ের নামাজে জানাজা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় স্থানীয় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় স্থানীয় মুসল্লি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশ নেন। এতে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ আফসার উদ্দিন মিয়াজী, হাইমচর উপজেলা সেক্রেটারি মো. জসিমউদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুল হাই লাভলু, ইউনিয়ন সভাপতি মাওলানা সাঈদ আহমেদ, আমিন বেপারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এলাকাবাসী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সহমর্মিতা জানান।


Share: