Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / লালমনিরহাট / লালমনিরহাটে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী

লালমনিরহাটে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী

2026-06-21  ইসমাইল হোসেন নিজাম, লালমনিরহাট প্রতিনিধি  26 views
লালমনিরহাটে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী

লালমনিরহাট সদর উপজেলার খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি।
রবিবার (২১ জুন ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে বিদ্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান  শিক্ষক আলেয়া ফেরদৌসী লাকি - শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী শিক্ষার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন এই ভবন শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), লালমনিরহাটের আয়োজনে বিদ্যালয়টির নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়


Share: