তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম বাড়বে নাকি কমবে—তা জানা যাবে সোমবার (২ ফেব্রুয়ারি)। এদিন এক মাসের জন্য ভোক্তা পর্যায়ে নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (১ ফেব্রুয়ারি) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। এ সংক্রান্ত নির্দেশনা সোমবার দুপুর ৩টায় ঢাকার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনে কমিশনের শুনানি কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, জানুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৩০৬ টাকা। এর আগে ডিসেম্বরে একই সিলিন্ডারের মূল্য ছিল ১ হাজার ২৫৩ টাকা।