Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / গণভোটে হ্যাঁ দিয়ে সংস্কারের পক্ষে থাকুন - Chief TV

গণভোটে হ্যাঁ দিয়ে সংস্কারের পক্ষে থাকুন - Chief TV

2026-02-08  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  102 views
গণভোটে হ্যাঁ দিয়ে সংস্কারের পক্ষে থাকুন - Chief TV

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণকে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “গণভোটের মূল প্রশ্ন একটাই—কে সংস্কার চায়, আর কে চায় না।”

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় এক পথসভায় তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, “দেশ ও রাষ্ট্র যেভাবে পরিচালিত হয়েছে, যারা তা চালিয়েছিল তারা আজ পালিয়ে গেছে। দেশকে ঠিক করতে সংস্কার দরকার, আর সেই সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমেই এই গণভোট। যারা সংস্কার চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই—সেই কারণে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই।”

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আমি সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের কোনো ক্ষতি হতে পারবে না।”

জনসাধারণকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে—দেশ আগের মতো চলবে নাকি নতুন পথে এগোবে। আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির পরিবর্তে নতুন নেতৃত্বকেই সমর্থন করা হবে।”

ফখরুল আরও যোগ করেন, “এ দেশের প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি নতুন চিন্তাভাবনা নিয়ে দেশকে এগিয়ে নেবেন। আসুন, সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নিই।”


Share: