Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / সারাদেশ / গ্রামীণ ব্যাংকে আবারও আগুন দিয়েছে দুর্বৃত্তরা - Chief TV

গ্রামীণ ব্যাংকে আবারও আগুন দিয়েছে দুর্বৃত্তরা - Chief TV

2025-11-19  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  190 views
গ্রামীণ ব্যাংকে আবারও আগুন দিয়েছে দুর্বৃত্তরা - Chief TV

নওগাঁর রাণীনগরে গ্রামীণ ব্যাংকের সামনে অগুন দিয়েছে দুর্বৃত্তরা।১৮ নভেম্বর মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার কচুয়া বাজার গহেলাপুর এলাকার গ্রামীণ ব্যাংক শাখার গেটের সামনে আগুন দেয়ার এ ঘটনাটি ঘটেছে।

এবিষয়ে জানতে চাইলে,গ্রামীণ ব্যাংক কচুয়া বাজার শাখার সিনিয়র অফিসার লোটাস হোসেন মুঠোফোনে ব্যাংকের নাইটগার্ড মজিবর রহমানের দেয়া তথ্যের বর্ণনা দিয়ে বলেন,এ শাখা অফিসের সামনে ৪-৫ টি বস্তায় কে-বা কাহারা আগুন দিয়েছিল,সেই আগুন নিভিয়ে সে ভোরে ফজরের নামাজ পড়তে যায়।ওই আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় অফিস এলাকা।

ব্যাংকের এ সিনিয়র অফিসার বলেন, পরিস্থিতি এখন ভালো নয়,একারনে তিনি নাইটগার্ড মজিবর রহমানকে অফিসের চারিদিক ভালো করে নজর রাখাসহ সর্তক থাকার নির্দেশ দেন।তবে অফিসের কোন কিছুর ক্ষতি হয়নি বলে ওই ব্যাংক অফিসার নিশ্চিত করেছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তার পরামর্শে থানায় অভিযোগ দেয়া হবে বলে ওই অফিসার জানান।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান মুঠোফোনে বলেন, গ্রামীণ ব্যাংকে আগুনের কোন ঘটনা ঘটেনি,তিনি সরেজমিনে এলাকায় গিয়ে দেখেছেন,সেখানে রাস্তায় ধোঁয়া উড়ছিল।গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে কোন অভিযোগ দিয়েছে-কিনা এমন প্রশ্নে তিনি বলেন,ঘটনায়তো ঘটেনি,অভিযোগ কিসের।


Share:

Single Page