চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উত্তর আলগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রহমান পাটওয়ারী বাড়িতে এ উঠান বৈঠক আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উত্তর আলগী ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ শামসুল ইসলাম লিটন খান।
২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রহমান পাটওয়ারীর সভাপতিত্বে এবং উত্তর আলগী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান মাস্টারের সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেনপ্রবাসী হাজী মোহাম্মদ হাকিম রাঢ়ী, হাইমচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম গাজী এবং অর্থবিষয়ক সম্পাদক মো. সৈয়দ আহমেদ গাজী।
এছাড়াও বক্তব্য দেন হাইমচর উপজেলা ছাত্রদলের সভাপতি আখন মো. ফয়সাল এবং উপজেলা যুবদলের নেতা সোলায়মান।
উঠান বৈঠকে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। এখন থেকেই ভোটারদের কাছে গিয়ে ভোটের আহ্বান জানাতে হবে এবং ভোটের দিন সকালে ভোটারদের কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে।