Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপির প্রার্থী - Chief TV

হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপির প্রার্থী - Chief TV

2026-02-01  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  177 views
হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপির প্রার্থী - Chief TV

কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা আপিল বিভাগ ফেরত না দেওয়ায় তিনি অংশ নিতে পারছেন না আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ মঞ্জুরুল আহসান মুন্সীর লিভ টু আপিল খারিজ করে।

প্রাথমিকভাবে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর ঋণখেলাপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়ন বাতিল করেন।

মঞ্জুরুল আহসান হাইকোর্টে রিট দায়ের করলে ২১ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়। এরপর তিনি আপিল বিভাগে নিয়মিত লিভ টু আপিল করেন।

২৯ জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকার ২ নম্বরে থাকা এই আবেদনটির শুনানি সম্পন্ন হয় এবং রোববার (১ ফেব্রুয়ারি) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার রায় ঘোষণা করে।


Share: