ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন।
সোমবার (১৩ জুলাই) বিকেলে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক নেতা বিষয়টি নিশ্চিত করে জানান, সংগঠনের নিয়ম অনুযায়ী নির্ধারিত মেয়াদ শেষে সাদিক কায়েম ছাত্রশিবিরের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
তিনি জানান, সাদিক কায়েম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র পদপ্রার্থী হওয়ায় পরবর্তী সময়ে দলীয় রাজনীতিতে যুক্ত হওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়ছেন। খুব শিগগিরই তিনি জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেবেন বলে জানা গেছে।
এর আগে সোমবার নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরে প্রতি বছর দুই দফায় সাংগঠনিক সেটআপ করা হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে এবং তিনি সংগঠন থেকে বিদায় নিয়েছেন।