Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন - Chief TV

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন - Chief TV

2026-07-13  ডেস্ক রিপোর্ট  34 views
সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন - Chief TV
সাবেক শ্রম প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-১৪ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী (৭৭) মারা গেছেন। সোমবার (১৩ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন নজরুল ইসলাম চৌধুরী। গত তিন মাস ধরে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েক দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে সোমবার ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

নজরুল ইসলাম চৌধুরীর ভাতিজা বায়েজিদ আল নাহিয়ান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ চট্টগ্রাম নগরের বেভারলি হিল আবাসিক এলাকার বাসায় নেওয়া হচ্ছে। সেখানে সোমবার রাত ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
 
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসন থেকে আওয়ামী লীগের হয়ে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দলটির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহসভাপতির দায়িত্বও পালন করেছেন।

Share: