Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / সিলেট বিভাগ / সারাদেশ / সুনামগঞ্জ / ঝগড়া করে চলে গেলেন স্ত্রী, পরদিন মিলল স্বামীর মরদেহ - Chief TV

ঝগড়া করে চলে গেলেন স্ত্রী, পরদিন মিলল স্বামীর মরদেহ - Chief TV

2026-07-13  ডেস্ক রিপোর্ট  28 views
ঝগড়া করে চলে গেলেন স্ত্রী, পরদিন মিলল স্বামীর মরদেহ - Chief TV

সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর ঝগড়ার পরদিন সুন্দর আলী (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) দুপুরে জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুন্দর আলী ওই এলাকার ছমেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সুন্দর আলী ও তার স্ত্রী লুবনা বেগমের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার (১২ জুলাই) দুপুরে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে লুবনা বেগম তার বোনের বাড়িতে চলে যান।

পরদিন সোমবার দুপুর পর্যন্ত সুন্দর আলী ঘর থেকে বের না হওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর থেকে নিহতের স্ত্রী লুবনা বেগমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয়রা।

খবর পেয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


Share: