জাতীয় বেতন স্কেল নিয়ে সুখবর: শিগগিরই কার্যকর হতে পারে নতুন স্কেল
শিক্ষকদের জন্য আসছে সুখবর। খুব শিগগিরই জাতীয় বেতন স্কেল কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা সচিব রেহানা পারভীন। তিনি জানিয়েছেন, নতুন বেতন স্কেল কার্যকর হলে শিক্ষকদের বাড়িভাড়া ও বেতন সংক্রান্ত সমস্যাগুলোরও সুরাহা হবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব এসব তথ্য জানান।
সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া বাড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছেন। এ প্রসঙ্গে রেহানা পারভীন বলেন,
“শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আমরা প্রতি মুহূর্তে বিষয়টি নিয়ে কাজ করছি। আপনারা জানেন, অর্থ উপদেষ্টা ও সচিব বর্তমানে দেশের বাইরে আছেন, তবুও আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।”
তিনি আরও বলেন,
“আমরা আলোচনায় ডেকেছি। আলোচনায় বসলে একটি সমাধান আসবে। লামছাম বরাদ্দ থেকে শতাংশের হিসেবে যে আমরা যাচ্ছি, এটা একটি উত্তোরণ। কিছুদিনের মধ্যেই জাতীয় বেতন স্কেল কার্যকর হবে ইনশাআল্লাহ। তখন এর ইতিবাচক প্রভাব পড়বে। এ প্রচেষ্টায় সবার সহযোগিতা চাই।”
শিক্ষা সচিবের এই ঘোষণায় শিক্ষক সমাজের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।