Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / জাতীয় পার্টি চাঁদাবাজির রাজনীতি করে না - Chief TV

জাতীয় পার্টি চাঁদাবাজির রাজনীতি করে না - Chief TV

2026-01-27  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  155 views
জাতীয় পার্টি চাঁদাবাজির রাজনীতি করে না - Chief TV

নীলফামারী-৪ (কিশোরগঞ্জ–সৈয়দপুর) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সিদ্দিকুর আলম সিদ্দিক বলেছেন, “জাতীয় পার্টি চাঁদাবাজির দল নয়। আমরা কখনো চাঁদাবাজি রাজনীতি করি না। সবসময় মানুষের কল্যাণে কাজ করেছি এবং সর্বদা জনগণের পাশে থেকেছি।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “দীর্ঘ সময় ধরে আমরা দেশের মানুষের কল্যাণে রাজনীতি করেছি। জাতীয় পার্টি সুশৃঙ্খল দল। আমাদের কোনো সদস্যের নামে কোনো অপরাধ বা চাঁদাবাজির ইতিহাস নেই। দলের চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ ক্ষমতায় থাকলেও কখনো কারো ক্ষতি করেননি। তবে এবার ভোটের মাঠে আমরা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছি। দেশের সব নাগরিকের সমান অধিকার রয়েছে। আমরা চাই, আগামীর নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক।”

সিদ্দিক বলেন, “গত জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পর কখনো কারো ক্ষতি করিনি এবং কোনো কাজের জন্য টাকা গ্রহণ করিনি। আমি সবসময় উন্নয়নের পক্ষে, এবং চাই এলাকার মানুষের কল্যাণ ও উন্নয়ন। বিশেষ করে যুবকদের কর্মসংস্থানের সমস্যা সমাধানে কাজ করতে চাই।”

তিনি জানান, “আমাদের লক্ষ্য এলাকার মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করা এবং এলাকার উন্নয়নে অবদান রাখা।”


Share: