নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় পতাকার অবমাননা ও বিকৃতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মিতালি মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সরাইলের মো. নিয়ামক উল্লাহ (২৫) এবং শেরপুর সদরের সিদ্দিক (২৬)। পুলিশ জানায়, অভিযুক্তরা সরকারি নিয়ম লঙ্ঘন করে জাতীয় পতাকার ওপর আরবি হরফে কালেমা যুক্ত করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করছিলেন।

সম্প্রতি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে এ ধরনের পতাকা ব্যবহারের বিষয়টি স্থানীয়দের নজরে এলে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এই কর্মকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা গোষ্ঠী জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।