Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / ‘জায়েদ খানের ডিগবাজি’ নিয়ে যা বললেন জয় - Chief TV

‘জায়েদ খানের ডিগবাজি’ নিয়ে যা বললেন জয় - Chief TV

2026-07-03  ডেস্ক রিপোর্ট  31 views
‘জায়েদ খানের ডিগবাজি’ নিয়ে যা বললেন জয় - Chief TV

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে মজার মন্তব্য করে আলোচনায় এসেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

শুক্রবার (৪ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জায়েদ খানের সবকিছুই তিনি মিস করেন, বিশেষ করে নির্বাচনের সময় তার উপস্থিতি এবং ডিগবাজির মতো মুহূর্তগুলো। তার এই মন্তব্যে উপস্থিত সবাই হাসিতে মেতে ওঠেন।

জয় আরও বলেন, জায়েদ খান আসলে একটি বিনোদনের নাম, তার নানা কর্মকাণ্ড ও নির্বাচনকেন্দ্রিক উপস্থিতি সবসময়ই আলোচনার জন্ম দিয়েছে। এবার তিনি নির্বাচনে অংশ না নেওয়ায় তার অনুপস্থিতিও অনুভূত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে এফডিসিতে সকাল থেকেই অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দুটি পূর্ণাঙ্গ প্যানেলের পাশাপাশি একাধিক স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একটি প্যানেলে সভাপতি পদে আছেন মকবুল হোসেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষে রাতেই গণনা শুরু করা হবে এবং ফলাফল ঘোষণা করা হবে।


Share: