Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / মাদারীপুর / বর্ষার আগেই নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ - Chief TV

বর্ষার আগেই নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ - Chief TV

2026-07-03  ডেস্ক রিপোর্ট  24 views
বর্ষার আগেই  নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ - Chief TV

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামের পুরাতন ফেরিঘাট সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে বর্ষা মৌসুম শুরুর আগেই ভয়াবহ নদীভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে নদীতীর বিলীন হয়ে যাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে নদীগর্ভে তলিয়ে যেতে পারে সরকারি রাস্তা, বসতভিটা, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রতিবছরই একই এলাকায় ভাঙন দেখা দিলেও স্থায়ী কোনো প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে অভিযোগ তাদের।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষার আগেই জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও যথাসময়ে উদ্যোগ না নেওয়ায় ক্ষতির শঙ্কা বাড়ছে। তাদের দাবি, স্থায়ী নদী রক্ষা বাঁধ নির্মাণ করা হলে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।

এ বিষয়ে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের জানান, ভাঙনের বিষয়টি তাদের জানা আছে এবং দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় জিও ব্যাগ ফেলা হবে। পাশাপাশি স্থায়ী নদী রক্ষা বাঁধ নির্মাণের একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এলাকাবাসীর দাবি, বর্ষা শুরুর আগেই জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ না নিলে বহু পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে।


Share: