Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / শেরপুর / ঝিনাইগাতীর সীমান্তে পাইপগানসহ যুবক আটক - chief tv

ঝিনাইগাতীর সীমান্তে পাইপগানসহ যুবক আটক - chief tv

2026-06-29  ডেস্ক রিপোর্ট  31 views
ঝিনাইগাতীর সীমান্তে পাইপগানসহ যুবক আটক - chief tv

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পাইপগানসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মো. পিয়ার আলী (৩২)। তিনি উপজেলার নওকুচি কোচপাড়া গ্রামের ফজল হকের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ময়মনসিংহের ৩৯ বিজিবির নকশী বিওপির একটি টহল দল নওকুচি সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক অবস্থায় পিয়ার আলীকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়।

পরবর্তীতে সোমবার ঝিনাইগাতী থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

এদিকে সীমান্ত এলাকায় অস্ত্র, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি মামলার তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে।


Share: