Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / ময়মনসিংহ / জুলাই শহীদের অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা - Chief TV

জুলাই শহীদের অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা - Chief TV

2026-06-29  ডেস্ক রিপোর্ট  31 views
জুলাই শহীদের অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা - Chief TV

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের অনুদানের টাকা ব্যবহার করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে তার বাবা মোহাম্মদ আব্দুল মতিনের বিরুদ্ধে।

অভিযুক্ত আব্দুল মতিন রাজধানীর মতিঝিলে একটি প্রতিষ্ঠানে সেলস ম্যানেজার হিসেবে কর্মরত।

পারিবারিক সূত্রে জানা যায়, শহীদ শাহরিয়ার বিন মতিন ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ হয়ে ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দম্পতির একমাত্র ছেলে ছিলেন, তাদের একটি মেয়ে রয়েছে।

অভিযোগ অনুযায়ী, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই আব্দুল মতিন ২৯ মে দ্বিতীয় বিয়ে করেন। স্থানীয়দের দাবি, এই বিয়েতে শহীদ ছেলের অনুদানের টাকা থেকে প্রায় ৭ লাখ টাকার কাবিন এবং সোয়া ৫ লাখ টাকার স্বর্ণালংকার দেওয়া হয়।

এ ঘটনায় পরিবারে চরম অস্থিরতা তৈরি হয়। প্রথম স্ত্রী মমতাজ বেগম অভিযোগ করেন, ছেলের মৃত্যুশোক কাটিয়ে ওঠার আগেই তাকে না জানিয়ে এই বিয়ে করা হয়েছে। তিনি আরও দাবি করেন, শহীদ পরিবারের জন্য বরাদ্দ ৩০ লাখ টাকা তার স্বাক্ষর জালিয়াতি করে তোলার চেষ্টা করা হয়েছিল, তবে তিনি তা প্রতিহত করেছেন।

এছাড়া তিনি অভিযোগ করেন, তার শহীদ ছেলের নাম ব্যবহার করে আব্দুল মতিন বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িয়েছেন।

অন্যদিকে আব্দুল মতিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রথম স্ত্রীর সম্মতি নিয়েই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন এবং বিয়ের ব্যয় নিজের সামর্থ্য থেকেই বহন করেছেন। তিনি দাবি করেন, শহীদের অনুদানের টাকা তিনি ব্যবহার করেননি। বর্তমানে পারিবারিক সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

এদিকে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচ


Share: