Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / নরসিংদী / নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার - Chief TV

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার - Chief TV

2026-06-29  ডেস্ক রিপোর্ট  29 views
নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার - Chief TV

নরসিংদীর রায়পুরা উপজেলায় নিখোঁজের তিন দিন পর তাসকিয়া আক্তার (৭) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাসকিয়া ওই ইউনিয়নের মধ্যনগর গ্রামের মামুন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জুন দুপুরে শিশুটি নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে সোমবার সকালে স্থানীয়রা বালুয়াকান্দি চরে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।

রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। দ্রুতই এ হত্যাকাণ্ডের কারণ জানা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


Share: