Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / জনগণের দাবী না মানতে পারলে ক্ষমতা ছেড়ে দেন - জামায়াতের আমীর - Chief TV

জনগণের দাবী না মানতে পারলে ক্ষমতা ছেড়ে দেন - জামায়াতের আমীর - Chief TV

2026-07-11  আব্দুল্লাহ্ আনন্দ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  10 views
জনগণের দাবী না মানতে পারলে ক্ষমতা ছেড়ে দেন - জামায়াতের আমীর  - Chief TV
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বৈষম্য দুরীকরণ করে দেশকে স্বাভাবিকভাবে গড়ে তুলতে হবে। জনগনের গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে তা মানতে হবে।
 
আমরা জাতির সাথে বেইমানী করতে পারবোনা আপনারা (সরকার) জনগণের দাবি মানতে না পারলে ক্ষমতা ছাড়েন আমরা ক্ষমতায় গিয়ে জনগণের দাবী মেনে নিয়ে কাজ করবো।
শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের আয়োজনে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় জামায়াতের আমীর বলেন, ভোটের আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরে জনসভায় জাতীয় নির্বাচনে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পরে এই সরকার গণভোটের অধ্যাদেশ বাতিল করে দিয়েছেন। এটা হতে পারে না। এটা জনগনের সাতে বেইমানী।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে জামায়াতের আমীর বলেন, তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবি উত্তর অঞ্চলের মানুষের প্রাণের দাবি, এই দাবিকে ঘিরে উত্তরাঞ্চলে অনেক সংগঠন দীর্ঘদিন থেকেই আন্দোলন করে আসছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বললেও।
 
বাজেটে তিস্তার কোন বাজেট রাখেনি। এটা কোন কথা হতে পারেনা। তাই আমরা সরকারের কাছে দাবী জানাচ্ছি রংপুরের জন্য আলাদা বাজেট করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। তা না হলে আন্দোলনের মাধ্যমে সরকার উৎক্ষাত করা হবে।

সীমান্ত হত্যা ও পুশইন প্রসঙ্গে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কুড়িগ্রাম সীমান্তে ফেলানী হত্যা সহ বেশ কিছু হত্যা হয়েছে, পাশাপাশি সীমান্তে অবৈধভাবে পুশ-ইন বন্ধে জনগনের ভূমিকা থাকলেও সরকারের কোন ভূমিকা দেখছিনা। জনগন বরাবরই প্রতিবাদ করছে, পাশাপাশি আমরা চাই সরকার প্রতিবাদ করুক।
 
পাশ্ববর্তীদেশ বুঝুক আমরা সব কিছু করতে পারি। প্রতিটি কাজের হিসাব নিক। এছাড়াও সাধারণ মানুষের হয়রানি জনদুর্ভোগ নিরসন করতে হবে। দেশ থেকে চাঁদাবাজী, হত্যা-খুন, ধর্ষণ, মামলা বাণিজ্য বন্ধ করতে হবে।
 
তিনি আরো বলেন, নির্বাচনে সকলে মিলে ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমাদের হারিয়ে দেয়া হয়েছে। আমরা বলে যেতে চাই চোরের দশদিন গৃহস্থের একদিন। ঐ একদিনের অপেক্ষায় আমরা আছি। তাই বলবো জনগনের দাবী মেনে নিন জনগণের গণরায়সহ সকল দাবি নিয়ে তালবাহানা করবেননা।
 
তাহলে রংপুরের আবু সাঈদের মতো হাজারো আবু সাঈদ আছে যারা জীবন দিতে প্রস্তুত। আমাদের হাজারো নেতাকর্মি রয়েছে যারা ২৪ ঘন্টা, মাস, বছরসহ সারাজীবন প্রস্তুত রয়েছে।

বিভাগীয় সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলী আহমদ বীর বিক্রম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত
 
সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন,
 
খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম-পরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ
 
সদস্য ও রংপুর -৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমির এটিএম আজম খান, মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল,
 
রংপুর জেলা আমির ও রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, মহানগর এ্যসিস্টেন সেক্রেটারি ও রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী ছাড়াও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।

সমাবেশে রংপুর বিভাগের আট জেলার ১১ দলীয় জোটের নেতাকর্মী ও লক্ষাধীক সাধারণ মানুষ অংশ নেয়।

Share: