Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও নবম পেস্কেলের গেজেট প্রকাশের দাবি - Chief TV

জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও নবম পেস্কেলের গেজেট প্রকাশের দাবি - Chief TV

2026-01-29  জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি  125 views
জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও নবম পেস্কেলের গেজেট প্রকাশের দাবি - Chief TV

বাউফলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (বাউফল উপজেলা শাখা) জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ ও দীর্ঘদিন ধরে স্থগিত থাকা জাতীয় নবম পেস্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বাউফল উপজেলা চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। মিছিলের পরে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সভাপতি শাহাবুদ্দিন মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল হক। বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি নিয়ে অপেক্ষা করলেও এখনো নবম পেস্কেলের গেজেট প্রকাশিত হয়নি। এতে অনেক কর্মচারী চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। বর্তমান বাজারমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করতে হচ্ছে, কেউ কেউ প্রায় অনাহারে দিন পার করছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য সরকারি কর্মচারীদের জন্য হতাশাজনক ও অসম্মানজনক। তারা সরকারের প্রতি জোর দাবি জানান, এই বক্তব্য দ্রুত প্রত্যাহার করা হোক এবং কর্মচারীবান্ধব নীতি গ্রহণ করা হোক।


Share: