Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / জয়পুরহাটে ক্যাডেট এএসআই নিয়োগের যাচাই-বাছাই সম্পন্ন

জয়পুরহাটে ক্যাডেট এএসআই নিয়োগের যাচাই-বাছাই সম্পন্ন

2026-06-21  আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি  28 views
জয়পুরহাটে ক্যাডেট এএসআই নিয়োগের যাচাই-বাছাই সম্পন্ন

‎বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে জয়পুরহাট জেলায় আনুষ্ঠানিকভাবে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রাথমিক বাছাই সম্পন্ন করা হয়।

‎রোববার (২১ জুন) সকাল থেকে জয়পুরহাট পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে অংশ নেন জেলার বিভিন্ন এলাকা থেকে আগত চাকরিপ্রত্যাশীরা।

‎নিয়োগ কার্যক্রমে নেতৃত্ব দেন জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগম। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

‎পুলিশ সুপার বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হবে। একই সঙ্গে তিনি প্রার্থীদের দালাল ও প্রতারক চক্রের অপতৎপরতা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন।


Share: