জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত দিয়ে এক বৃদ্ধকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তাঁকে পুনরায় ভারতে ফেরত পাঠানো হয়।
রোববার সকালে ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল পর্যন্ত ওই বৃদ্ধকে সীমান্তের শূন্যরেখায় বসিয়ে রাখে বিএসএফ, এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের দাবি, বৃদ্ধ ব্যক্তি নিজেকে ভারতের নাগরিক পরিচয় দিয়ে জানান, বিএসএফ তাঁকে জোর করে বাংলাদেশে পাঠিয়েছে। পরে বিষয়টি জানতে পেরে বিজিবি তাঁকে পুশব্যাক করে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি বর্তমানে নজরদারিতে রয়েছে।