Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / কিশোরগঞ্জে বিএনপি প্রার্থী মাজহারুল ইসলামকে ফুলেল সংবর্ধনা - Chief TV

কিশোরগঞ্জে বিএনপি প্রার্থী মাজহারুল ইসলামকে ফুলেল সংবর্ধনা - Chief TV

2026-01-28  মোহাম্মদ রুস্তম আলী, কিশোরগঞ্জ প্রতিনিধি  153 views
কিশোরগঞ্জে বিএনপি প্রার্থী মাজহারুল ইসলামকে ফুলেল সংবর্ধনা - Chief TV

বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে কিশোরগঞ্জ–১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব মাজহারুল ইসলামকে ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখ করিয়ে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ সময় সংগঠনের কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ উল্লাহ সালামত কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে সর্বাত্মকভাবে কাজ করার দৃঢ় আশ্বাস দেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয়তাবাদী ফার্মেসি এসোসিয়েশনের প্রতিটি নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, সংগঠনের নিজস্ব প্যাডে বিএনপি মনোনীত প্রার্থীকে শুভেচ্ছা বার্তাও প্রদান করা হয়েছে। আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি এসোসিয়েশনের জেলা শাখার সকল নেতা ও সাধারণ সদস্যরা সার্বক্ষণিক মাঠপর্যায়ে কাজ করে যাবেন বলেও ঘোষণা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ সালামত, সদস্যসচিব মো. কামাল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নয়ন দেবনাথ, মো. রাসেল খান, আল-আমিন, আহসান উল্লাহসহ সংগঠনের আরও বহু কার্যকরী সদস্য ও নেতা-কর্মী।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতৃবৃন্দ বিএনপি প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


Share: