Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / কমিউনিস্টরা আজীবন লড়াই করবে কিন্তু ভোট পাবে না, এটা হতে পারে না - Chief TV

কমিউনিস্টরা আজীবন লড়াই করবে কিন্তু ভোট পাবে না, এটা হতে পারে না - Chief TV

2026-01-26   136 views
কমিউনিস্টরা আজীবন লড়াই করবে কিন্তু ভোট পাবে না, এটা হতে পারে না - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর–৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী কমরেড মো. জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার সমর্থনে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকা, পাল বাজার ও চৌধুরী ঘাটে এ গণসংযোগ হয়। এ সময় জেলা কমিউনিস্ট পার্টি, বাসদ, যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে কমরেড জাহাঙ্গীর হোসেন বলেন,
“কমিউনিস্টরা এ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, জান-মালের নিরাপত্তা ও দুর্নীতির বিরুদ্ধে আজীবন লড়াই করছে। মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে শক্তিশালী করতে কাস্তে মার্কায় ভোট দিন। কমিউনিস্টরা লড়াই করবে অথচ ভোট পাবে না—এটা হতে পারে না।”


Share: