Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কুমিল্লা / কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, দুই চিকিৎসকসহ আহত ১১ - Chief TV

কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, দুই চিকিৎসকসহ আহত ১১ - Chief TV

2026-06-15  ডেস্ক রিপোর্ট  44 views
কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, দুই চিকিৎসকসহ আহত ১১ - Chief TV
কুমিল্লার মেঘনা উপজেলায় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে গেছে। রোববার সকালে উপজেলার লুটেরচর ইউনিয়নের ওমরাকান্দা সেতুর ঢালে ওঠার সময় ‘মেঘনা রূপান্তর বাস সার্ভিস’-এর একটি বাসের সাথে এই দুর্ঘটনা ঘটে।
 
এতে বাসটিতে থাকা চালক ও হেলপারসহ মোট ১৩ আরোহীর মধ্যে দুই চিকিৎসকসহ ১১ জন যাত্রীই আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও বাকি ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকায় পাঠানো হয়েছে।
 
গুরুতর আহতদের মধ্যে তানিয়া আক্তার, সামিয়া আক্তার, জিহাদ হোসেন ও মাজেদা বেগমের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরই দুজন তরুণ চিকিৎসক ডা. সাইমুম মুশফিক অমি এবং ডা. সাকিব আহমেদ রয়েছেন।
 
তারা দুজনই ঢাকা থেকে কর্মস্থলে দায়িত্ব পালনের উদ্দেশ্যে আসার পথে এই দুর্ঘটনার শিকার হন। বাসটির চালক ও হেলপার সামান্য আঘাত পেলেও তাদের অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

Share: