কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড মোস্তফাপুর এলাকার একটি রেস্তোরাঁয় নাশতা শেষে এক বিদেশি পরিবার ভুলে তাদের দেড় থেকে দুই বছর বয়সী শিশুসন্তানকে ফেলে গেছে বলে ধারণা করছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জাইতুন রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন জানান, বিষয়টি সদর দক্ষিণ থানাকে অবহিত করা হয়েছে এবং শিশুটি বর্তমানে রেস্টুরেন্টেই রয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রায় ১৫ সদস্যের একটি বিদেশি পরিবার দুটি গাড়িতে করে রেস্তোরাঁয় আসে এবং সেখানে নাশতা করে আড্ডায় ব্যস্ত ছিল। খাবার শেষে তারা চলে যাওয়ার সময় ভুলবশত শিশুটিকে রেস্টুরেন্টের ভেতরেই রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।
রেস্টুরেন্ট মালিক জানান, শিশুটির বয়স দেড় থেকে দুই বছর এবং সে কথা বলতে বা নিজের নাম বলতে পারে না। পরিবারের সন্ধানে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি বলে জানা গেছে।