Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি লিমন বড়ুয়া গ্রেপ্তার - Chief TV

মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি লিমন বড়ুয়া গ্রেপ্তার - Chief TV

2026-06-15  ডেস্ক রিপোর্ট  27 views
মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি লিমন বড়ুয়া গ্রেপ্তার - Chief TV
চট্টগ্রামের আনোয়ারায় আলোড়ন সৃষ্টিকারী মা-মেয়ে জোড়া খুন মামলার প্রধান আসামি লিমন বড়ুয়া প্রকাশ তেজপ্রিয় বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
রোববার রাতে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানিয়েছেন, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

এর আগে, গত ১৩ জুন রাত সাড়ে ১২টার দিকে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেন্দামতি বড়ুয়া পাড়া এলাকায় নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হন সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) এবং তাদের ১৬ বছর বয়সী কিশোরী মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া।
 
ঘটনার পর নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া দাবি করেছিলেন, আসামি লিমন বড়ুয়ার সাথে তাদের দীর্ঘদিনের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, ওই লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র খোঁজার উদ্দেশ্যেই রাতে বাড়িতে এসে এই হামলা চালানো হয়।
 
এমনকি মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে স্ত্রী এনি বড়ুয়াও হামলাকারী হিসেবে তেজপ্রিয় বড়ুয়ার নাম উল্লেখ করে গিয়েছিলেন।

Share: