Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / মা-ভাইয়ের সঙ্গে অভিমান করে গাছের মগডালে নারী - Chief TV

মা-ভাইয়ের সঙ্গে অভিমান করে গাছের মগডালে নারী - Chief TV

2026-03-01  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  132 views
মা-ভাইয়ের সঙ্গে অভিমান করে গাছের মগডালে নারী - Chief TV

গাইবান্ধায় সদর উপজেলায় মা-ভাইয়ের সঙ্গে ঝগড়া করে গাছের মগডালে উঠেন মালতি বেগম (৩০) নামের এক নারী। সেখানে আত্নহত্যার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। ফায়ার সার্ভিসের সহায়তায় দুই ঘণ্টা পর এই নারীকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ঘটনা ঘটে। মালতি বেগম দুর্গাপুর গ্রামের শুক্কুর মোড় এলাকার আব্দুল মান্নানের মেয়ে। তিনি একজন গার্মেন্টস শ্রমিক।

খোঁজ নিয়ে জানা যায়, বেশ কয়েক বছর আগে সাত বছর বয়সী এক মেয়েসহ মালতিকে ফেলে চলে যায় তার স্বামী। এরপর থেকে মালতি ঢাকার একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি করে আসছিলেন। রোজার আগে বাড়িতে ফিরে আসেন তিনি। তাকে বাড়ি ছাড়া করতে বড় ভাই, ছোট ভাই এবং মা মিলে প্রায় সময় মারধর করতেন। মারধর কটূ কথা শুনেও তার বাবার বাড়িতে ছিলেন তিনি। তবে অতিরিক্ত মানসিক চাপের জন্য রাগক্ষোভে আত্নহত্যার জন্য গাছে উঠে পড়েন। এরপর ছোট ভাই আরিফুল ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে।

গাছের মগডালে ওঠা নারী মালতি নারী অভিযোগ করে বলেন, বাড়ি থেকে তাড়ানোর জন্য মা ও দুই ভাই মারধর করে ও বাজে বাজে কথা বলেন। এজন্য গাছের উঠেছিলাম।

এ বিষয়ে গাইবান্ধা  ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, খবর পেয়ে ওই স্থানে গিয়ে নারীকে মগডাল থেকে উদ্ধার করা হয়েছে।


Share: