Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / মানিকগঞ্জ - ১ আসনে গণমানুষের আস্থা স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক - Chief TV

মানিকগঞ্জ - ১ আসনে গণমানুষের আস্থা স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক - Chief TV

2026-02-07  আমিনুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি  101 views
মানিকগঞ্জ - ১ আসনে গণমানুষের আস্থা স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ–১ আসন (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) এই তিনটি উপজেলা নিয়ে গঠিত।

নির্বাচনকে সামনে রেখে এলাকায় গণসংযোগ ও সাধারণ ভোটারদের দ্বারপ্রান্তে গিয়ে নিয়মিত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন মানিকগঞ্জ–১ আসনের স্বতন্ত্র প্রার্থী, মেহনতি ও খেটে খাওয়া মানুষের নেতা তোজাম্মেল হক তোজা।

দৌলতপুর উপজেলার বাঘুটিয়া, জিয়নপুর ও বাচামারাসহ যমুনার ভাঙনকবলিত এলাকার অসহায় মেহনতি মানুষের আস্থা ও ভরসার প্রতীক হয়ে উঠেছেন তোজাম্মেল হক তোজা।

বাঘুটিয়ার আনোয়ার মেম্বার বলেন,
“আমরা এ অঞ্চলের মানুষ স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজাকে এমপি হিসেবে দেখতে চাই।”

একই এলাকার সৌদি প্রবাসী সেন্টু মিয়া জানান,
“বিগত ১৭ বছর আমরা ভোট দিতে পারিনি। এলাকার উন্নয়নের জন্য এবার তোজাম্মেল হক তোজাকে ভোট দেব।”

আরেক সৌদি প্রবাসী মোহাম্মদ আলী বলেন,
“স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা আমাদের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলেন। আমরা শুধু তাকেই ভোট দেব।”

এ বিষয়ে মানিকগঞ্জ–১ আসনের স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা মুঠোফোনে বলেন,
“মা ও মাটি রক্ষার্থে এ অঞ্চলের মানুষের বিপদে-আপদে পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব—ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে ঘোড়া মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।


Share: