Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / মিথ্যা আশ্বাস দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে একটি দল - Chief TV

মিথ্যা আশ্বাস দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে একটি দল - Chief TV

2026-02-01  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  188 views
মিথ্যা আশ্বাস দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে একটি দল - Chief TV

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমাদের মা-বোনেরা সবাই সরল। একটি দল কোরআন শিক্ষার নাম করে বলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। আল্লাহ কোথাও বলেননি, ভোটের মাধ্যমে বেহেশতে যাওয়া সম্ভব। বরং আল্লাহর নির্দেশ পালন করলেই বেহেশতে যাওয়া যাবে। কিন্তু এই দল এসব নিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।”

রোববার (১ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, “কিছু লোক নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে। এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। দেশের মানুষ জেগে গেছে। এবার আমরা ভোট দেব।”

তিনি বিএনপি ক্ষমতায় এলে দেশের জন্য নেওয়া উদ্যোগসমূহও তুলে ধরেন—

  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মাফ করা হবে।

  • মায়েদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে।

  • শিক্ষিত বেকারের জন্য ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

  • শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। সব ধর্মের মানুষ নিরাপদ ও শান্তিতে থাকবেন।


Share: